﻿"আমার সবসময় মনে হতে থাকে কাউকে অথবা কোন কিছুকে আমি যেন খুঁজে চলেছি।" আমরা সবাই জীবনে একটা সময় এই অনুভূতির ভিতর দিয়ে যাই। চারপাশে চেনা মানুষেরা থাকে, প্রিয়জনেরা থাকে, বন্ধুরা থাকে, তবুও মনে হয় কি যেন নেই, কোন কিছুকে, কোন জায়গা অথবা কাউকে খুঁজে চলেছি। এটা আমাদের রোজকার ঘটনা। মুভির মূল থিমটাও তাই।

জাপানি এনিমে মুভি Your Name হলো গতবছরে সর্বচ্চ আয়কারী, বিশ্বব্যাপী সবচেয়ে বেশি সমাদৃত এনিমে মুভি। Spirited Away-এর দীর্ঘ সময় পর কোন মুভি এতটা সমাদৃত হলো। অত্যন্ত মনো মুগ্ধ কর এক বিউটিনেসের মধ্য দিয়ে মুভির শুরু হয়েছে। মুভি দেখে কাঁদতে পারেন এই গ্যারান্টি দিব না, মুভি দেখে হাসবেন সেই গ্যারান্টিও দিব না, কিন্তু এই বিউটিনেস এড়ানোর ক্ষমতা আপনার নেই।

মুভিতে দেখা যায় মাতসুহা একজন স্কুল পড়ুয়া মেয়ে, যে জাপানের ইতোমরি নামের একটি ফিকশনাল গ্রামে বাস করে। গ্রামটি এতই অনুন্নত যে এখানে একটি লাইব্রেরী পর্যন্ত নেই। গ্রামের বাসিন্দারা সবাই কোন না কোন দিক থেকে একে অপরের আত্মীয়। অপরদিকে তাকি রাজধানী টোকিওতে থাকে। দুজনেই খুব সাধারণ টিনএজার। আহামরি কোন গুণ নেই, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না, আসর মাতানোর ক্ষমতা নেই, দুজনে সম্পূর্ণ আলাদা মেরুর বাসিন্দা, কিন্তু দুজনের মাঝে রয়েছে এক রহস্য। এই রহস্যকে ঘিরেই পুরো মুভি আপনাকে মন্ত্রমুগ্ধ করে রাখবে। 

সর্বোপরি মুভিতে যে বিউটিনেসের ব্যালেন্স রক্ষা করা হয়েছে, এর ডিটেইলস, এবং এনিমেশনের দক্ষতা এতোটাই সূক্ষ্ম যে মুভির নির্মাণশৈলীকে অগ্রাহ্য করার উপায় নেই এবং ভেবে অবাক হতে হয় যা অসম্ভব ছিল তা দর্শকদের চোখের সামনে হাজির করা হয়েছে। মুভির লোকেশন, ছবি, দৃশ্য কিছুই বাস্তব পৃথিবীর অংশ না। যার ফলে সম্পূর্ণ কল্পনা থেকে এত ডিটেইলস তৈরি করা কোয়াইট ইম্প্রেসিভ। 